Header Ads

সবথেকে হিংস্র কুকুর কোনগুলি - জেনে নিন শেষ পাঁচটি কুকুরের নাম

হিংস্র কুকুর নিয়ে লেখা আমার আগের পোস্টটি পড়ার পর অনেকেই নিজের মতামত জানিয়েছেন ইমেলে। অনেকেই বলেছেন কুকুর হিংস্র হয় উপযুক্ত পরিবেশের অভাবে এবং   ভুল শিক্ষা পদ্ধতি অনুসরণ করলে। তাদের জানাই, এই ১০ টি কুকুরকে বেছে নেওয়া হয়েছে একটি নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে। ব্যাতিক্রম অবশ্যই আছে। হতে পারে আপনার কাছে সমপ্রজাতির একটি কুকুর আছে যা মোটেই হিংস্র আচরণ করে না, কিন্তু এই ১০ টি প্রজাতি বেছে নেওয়া হয়েছে তারা মানুষের ওপর কত বেশিবার হামলা করেছে, তার ভিত্তিতে।  

আগের পোস্টে পাঁচটি কুকুরের প্রজাতির কথা লিখেছিলাম। সেই পোস্টটি পড়তে হলে নিচের লিংক এ ক্লিক করুন। আর আজকে লিখলাম বাকি পাচঁটির কথা।

প্রথম পর্ব: http://www.bntnews.net/2017/01/blog-post.html

ডোগো আর্জেন্টিনো (Dogo Arjentino):
এই কুকুরের প্রজাতিটিকে অনেকেই আর্জেন্টিনীয় ম্যাস্টিফ বলে চেনেন। পুরোনো ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এদেরকে ফাইটিং ডগ এবং শিকারি হিসেবে ব্যবহার করা হতো। এই প্রজাতির কুকুরগুলি অত্যন্ত শক্তিশালী হওয়াতে খুব সহজেই বন্য শুকর শিকার করতে পারে। এমনকি চিতা বাঘ শিকার করতেও এই ধরণের কুকুরের সাহায্য নেওয়া হতো এই প্রজাতিটি স্পেন, ব্রিটেন, রোমানিয়া, নরওয়ে, ইসরায়েল সহ অন্তত পনেরোটি দেশে নিষিদ্ধ।



পেরো ডি প্রেসা কেনেরিও (Perro De Presa Canario):
কুকুরের এই প্রজাতিটি কেনেরিও ম্যাস্টিফ বলেও পরিচিত। এই প্রজাতিটি তৈরি করা হয়েছিল স্পেনের কেনেরি দ্বীপে তাই এর নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়। এরা স্বভাবগত ভাবে ভীষণ হিংস্র এবং এর আক্রমণে নিহত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই প্রজাতিটি ইতালি, রোমানিয়া, বারমুডা দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, বেলারুশ এবং আমেরিকার বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ।



ফিলা ব্রাসিলিএরো (Fila Brasileiro):
এই কুকুরের প্রজাতিটি মূলত শিকারের জন্য ব্যবহার করা হতো। ম্যাস্টিফ প্রজাতির যত কুকুর আছে, তার মধ্যে এই প্রজাতিটি সবথেকে বেশি অবাধ্য। কুকুর প্রদর্শনী তে এই ধরণের কুকুর নিষিদ্ধ কারণ এরা অন্য কুকুরদের সাথে মানিয়ে নিতে পারে না। ডেনমার্ক, স্পেন, ব্রিটেন, ইতালি সহ পৃথিবীর প্রায় ১৮ টি দেশে নিষিদ্ধ এই প্রজাতির কুকুর।



তোসা ইনু (Tosa Inu):
এই প্রজাতিটিকে অনেকে জাপানি ম্যাস্টিফ বলেও চেনেন। যুগ যুগ ধরে জাপানে এই প্রজাতির কুকুরদের যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছে। এদের একটি গুন্ হলো যে এরা অন্য কুকুরদের মতো চিৎকার করে না। চুপিচুপি আক্রমণ করতে এদের জুড়ি মেলা ভার। মাল্টা, ফ্রান্স, ইতালি সহ পৃথিবীর প্রায় ১৮ টি দেশে নিষিদ্ধ এই প্রজাতির কুকুর।  



আমেরিকান পিটবুল টেরিয়ার (American Pit Bull Terrier):
এই প্রজাতির কুকুর কতটা হিংস্র হবে তা নির্ভর করছে এদের ট্রেনিং এর ওপর। আমেরিকান পুলিশ বাহিনীতে এই প্রজাতির কুকুর সবথেকে বেশি সংখ্যায় ব্যবহার করা হয়। যদিও এই কুকুরগুলি স্বভাবগত ভাবে হিংস্র নয় এবং মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। বিশেষত বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে এই প্রজাতির কুকুরগুলি। তবুও নরওয়ে, মাল্টা, সুইজারল্যান্ড সহ পৃথিবীর প্রায় ১৭ টি দেশে নিষিদ্ধ এই প্রজাতিটি।


     
**ছবিগুলি গুগল ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত   

10 MOST DANGEROUS DOGS BREEDS IN THE WORLD 


No comments:

Powered by Blogger.